এশিয়া ও অস্ট্রেলিয়ায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ছাড়

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

ঢাকা থেকে দক্ষিণ এশিয়া ও অস্ট্রেলিয়ার বেশ কিছু রুটে বিশেষ ছাড়ে ভাড়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স । তবে এই অফারটি কেবল নির্দিষ্ট তারিখে নির্ধারিত রুটের ফ্লাইটগুলোর জন্য প্রযোজ্য।

সম্প্রতি যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের অফার দিয়েছে এয়ারলাইন্সটি। আসন খালি থাকলে যেকোনো সময় এই ছাড়ে টিকিট কেনা যাবে। তবে ভ্রমণ সম্পন্ন করতে হবে ২০২৬ সালের ৩১ জানুয়ারির মধ্যে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, ঢাকা থেকে বাংলাদেশের যাত্রীরা অল্প খরচে সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে দক্ষিণ এশিয়ার গন্তব্যগুলোতে ঘুরতে যেতে পারবেন। যাত্রীরা ৪১ হাজার ৪১৭ টাকায় থাইল্যান্ডের ফুকেট, ৩৮ হাজার ৭৯১ টাকায় মালয়েশিয়ার কুয়ালালামপুর, ৫১ হাজার ১৭০ টাকায় ইন্দোনেশিয়ার বালি ও ৪৪ হাজার ৫৫৩ টাকায় সিঙ্গাপুরের রিটার্ন টিকিট কাটতে পারবেন।

এছাড়াও এয়ারলাইন্সটিতে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভাড়া পড়বে ১ লাখ ১৭ হাজার ৫৭১ টাকা, সিডনির রিটার্ন টিকিট পাওয়া যাবে ১ লাখ ১৮ হাজার ৬২৬ টাকায়।

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, আসন খালি থাকলেই এই ছাড়ে টিকিট কেনা যাবে। তবে এই বিশেষ ভাড়ায় টিকিট কেনার পর তা বাতিল করলে কোনো অর্থ ফেরত দেওয়া হবে না। একইভাবে টিকিটে নাম বা ভ্রমণের তারিখ পরিবর্তনও করা যাবে না।
তবে বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে যাত্রার ক্ষেত্রে ভিসা আবেদন বাতিল হলে যাত্রীরা পুরো টিকিটমূল্য ফেরত পাবেন। সেক্ষেত্রে ভিসা বাতিলের অফিসিয়াল প্রমাণপত্র সিঙ্গাপুর এয়ারলাইন্সে দেখাতে হবে।

এই টিকিটে ভ্রমণকারী যাত্রীরা ২৫ কেজি পর্যন্ত চেক-ইন ব্যাগেজ এবং ৭ কেজি হ্যান্ড ব্যাগেজ বহন করতে পারবেন। বাংলাদেশের যেকোনো ব্যাংকের আন্তর্জাতিক (ডুয়েল কারেন্সি) ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্রয় করা যাবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট।

  • বিশেষ ছাড়
  • সিঙ্গাপুর এয়ারলাইন্স