সম্প্রতি নেপালের কোনো আদালতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরূদ্ধে কোনো ধরনের রায় প্রদান করেনি।কাঠমান্ডু পোস্টের এ ধরনের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা প্রসূত। ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে মহাব্যবস্থাপক-জনসংযোগ মোঃ কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অসত্য তথ্যের উপর ভিত্তি করে অন্য একটি দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের উপর ভিত্তি করে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম আদালতের কোনো অনুলিপি ব্যতীত কোনো সংবাদ পরিবেশন করা সমুচীন হবে নয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এছাড়াও মিথ্যা তথ্য প্রচারের নেপালের এ দৈনিকটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
