মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা মেয়াদ বাড়াতে সরকারের উদ্যোগ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে এসে যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরে যেতে না পারা প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে দেশে এসে যুদ্ধ পরিস্থিতির কারণে কর্মস্থলে ফিরে যেতে পারছেন না এবং যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াকে বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্যও অনুরোধ করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  • প্রবাস
  • প্রবাসী বাংলাদেশী
  • মধ্যপ্রাচ্য সংকট