আগরতলায় বাংলাদেশি ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
বাংলাদেশ সহকারি হাইকমিশন, আগরতলা @ সংগৃহীত

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাহীনতাজনিত কারনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলায় ।

সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোরপূর্বক প্রবেশ করে হামলার ঘটন ঘটায় আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সহযোগী সংগঠন হিন্দু সংগ্রাম সমিতি। হিন্দু সংগ্রাম সমিতির ব্যানারে বিক্ষোভকারীরা এ হামলা করে বলে জানা গেছে।

এ ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তারা সহকারী হাইকমিশনের দায়িত্বে ছিলেন । এছাড়াও হামলায় জড়িত থাকার সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

  • আগরতলা
  • বাংলাদেশ মিশন ভারত