ফেব্রুয়ারির মাঝামাঝিতে ৬ দিন বন্ধ থাকবে ইতালির ভিসা আবেদন

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

প্রযুক্তিগত সংস্কার কাজের জন্য আগামী ফেব্রুয়ারিতে টানা ছয় দিন বিশ্বজুড়ে ইতালির ভিসা আবেদন গ্রহণ বন্ধ থাকবে। সোমবার (২৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস়।

ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের ১১, ১২, ১৫, ১৬, ১৭ এবং ১৮ তারিখে সারা বিশ্বের কোনো ইতালীয় ভিসা সেন্টারে নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এই সময়ে নতুন আবেদনপত্রের পাশাপাশি আবেদন প্রত্যাহারের কোনো অনুরোধও গ্রহণ না করতে ভিএফএস গ্লোবালকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে দূতাবাস যদি আগে থেকেই কোনো আবেদনকারীর কাছে অতিরিক্ত কাগজপত্র চেয়ে থাকে, তবে সেই জরুরি নথিগুলো নির্ধারিত সময়ে জমা দেওয়া যাবে।

যাদের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জরুরি ভিত্তিতে ইতালি যাওয়া প্রয়োজন, ভিসা প্রসেসিংয়ে নূন্যতম ১০ কর্মদিবস সময় লাগার কারণে তাদের মাসের শুরুতেই আবেদন জমা দেওয়ার জন্য জোরালো পরামর্শ দিয়েছে দূতাবাস।

মূলত ভিসা সেবার মান আরও উন্নত ও আধুনিক করার লক্ষ্যেই এই সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে দূতাবাস।

  • travel based first digital media
  • ইতালি দূতাবাস
  • ভিসা আবেদন
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া