ইউএস-বাংলা এয়ারলাইন্সে সিকিউরিটি সেকশনে বিভিন্ন পদে নিয়োগ

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ২ years ago

বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সে সিকিউরিটি সুপারভাইজার, আসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার ও সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ চলছে। এসব পদে আধা-সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জরুরী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। পদের নাম ও প্রয়োজনীয় যোগ্যতাসমূহ নিম্নে উল্লেখ করা হলো-

১। সিকিউরিটি সুপারভাইজার
সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও অথবা আধা-সামরিক বাহিনীর সমমান পদের ব্যাক্তিরা আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছর।


২। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার
সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট অথবা আধা-সামরিক বাহিনীর সমমান ব্যাক্তিরা আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর।


৩। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল ও তদনিম্ন অথবা আধা-সামরিক বাহিনীর সমমান ব্যাক্তিরা আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।


• শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান (সকল ক্ষেত্রে)
• নূন্যতম উচ্চতা: ৫’৬” (১৬৭.৬৪ সেন্টিমিটার)।
• বিএমআই: ১৮-২৫ এর মধ্যে থাকতে হবে।
• শারীরিকভাবে সুঠামদেহের অধিকারী হতে হবে।
• প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচায়পত্র থাকতে হবে।
• চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে এবং চশমা ব্যবহার করা যাবে না।
• প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী হতে হবে।
• বাহিনীর চাকরী থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে।

কাজের দায়িত্বসমূহ:
• এয়ারলাইন্স এর সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিত করা
• ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা।

বেতন ও সুযোগ-সুবিধা:
• মাসিক বেতন: সিকিউরিটি সুপারভাইজার ৩০,০০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার ২৩,০০০ টাকা, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ১৮,০০০ টাকা।
• চিকিৎসা বীমা, সাপ্তাহিক ২দিন ছুটি
• বার্ষিক বেতন পর্যালোচনা
• উৎসব ভাতা ও অন্যান্য কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
• ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে।

কর্মক্ষেত্র
• বাংলাদেশের যেকোনো জায়গায় এবং ঢাকা বিমানবন্দর

চাকুরীর ধরণ
• ফুল টাইম

যোগ্য প্রার্থীদেরকে নিম্নলিখিত লিংকে আবেদন করার অনুরোধ করা হয়েছে:

সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদনের লিংক: https://shorturl.at/678HN

আসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার পদে আবদেনের লিংক: https://shorturl.at/4bhCi

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের লিংক: https://shorturl.at/HUXmy

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে আবেদনের ক্ষেত্রে কোনো হার্ডকপি সিভি গ্রহণ করা হবে না। নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়েই কাউকে কোন ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয়না। চাকুরী প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া যেকোনো ধরনের সুপারিশ/ রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

  • এয়ারলাইন্স
  • চাকরির খবর
  • বিমানে চাকরি