মধ্যপ্রাচ্যে সৃষ্ট আকস্মিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়ে বাংলাদেশের আকাশপথেও। ফলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত মোট ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৬ (২৩৫৯ LT পর্যন্ত)
এই দিনে মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। বাতিল হওয়া ফ্লাইটগুলো পরিচালনা করছিল—
Emirates – ১টি
Gulf Air – ১টি
flydubai – ১টি
Air Arabia – ৩টি
US-Bangla Airlines – ৬টি
Biman Bangladesh Airlines – ১১টি
০১ মার্চ ২০২৬ (০০০০ LT পরবর্তী)
এই দিনে বাতিল হয় মোট ৪০টি ফ্লাইট। সংশ্লিষ্ট এয়ারলাইন্সসমূহ—
Jazeera Airways – ২টি
Emirates – ৫টি
Gulf Air – ২টি
flydubai – ৪টি
Qatar Airways – ২টি
SalamAir – ২টি
Air Arabia (শারজাহ) – ৮টি
Kuwait Airways – ২টি
US-Bangla Airlines – ৪টি
Biman Bangladesh Airlines – ৯টি
০২ মার্চ ২০২৬ (০০০০ LT পরবর্তী)
এদিন বাতিল হয় আরও ৩৯টি ফ্লাইট। এর মধ্যে ছিল—
Qatar Airways – ৪টি
Emirates – ৫টি
Gulf Air – ২টি
flydubai – ৪টি
Kuwait Airways – ২টি
Air Arabia – ৮টি
Biman Bangladesh Airlines – ৪টি
US-Bangla Airlines – ১০টি
সর্বমোট বাতিল ফ্লাইট: ১০২টি
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
