সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেন ভারতের হাইকমিশনার।
হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও বিস্তৃত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত যৌথভাবে কাজ চালিয়ে যাবে। পাশাপাশি ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন করে কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার বিষয়েও তিনি আশ্বাস দেন।



