শাহজালাল বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যে ১৬ দিনে ৫৩৯ ফ্লাইট

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৫ দিন আগে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (HSIA) থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত মোট ৫৩৯টি ফ্লাইট পরিচালিত ও পরিকল্পিত হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এই সময়ে ওমানের মাস্কাট (MCT), সৌদি আরব (KSA) এবং সংযুক্ত আরব আমিরাতের (UAE) বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি বিকাল ২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময়ে মোট ৬টি ফ্লাইট পরিচালিত হয়। পরদিন ১ মার্চ ২০টি এবং ২ মার্চ ১৮টি ফ্লাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যায়।

৩ মার্চ ২২টি ফ্লাইট পরিচালিত হয়। এরপর ৪ মার্চ ফ্লাইট সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫টিতে। ৫ মার্চ ৩৮টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট পরিচালনা করা হয়।

৭ মার্চ সর্বমোট ৩৯টি ফ্লাইট পরিচালিত হয়। ৮ মার্চ ৩১টি এবং ৯ মার্চ ৪০টি ফ্লাইট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

১০ মার্চ ফ্লাইট সংখ্যা বেড়ে ৪২টিতে পৌঁছে। ১১ মার্চ ৩৬টি ফ্লাইট পরিচালিত হয়। ১২ মার্চ এই সময়ের মধ্যে সর্বোচ্চ ৪৮টি ফ্লাইট পরিচালিত হয়।

১৩ মার্চ ৩৭টি এবং ১৪ মার্চ ৪৪টি ফ্লাইট পরিচালনা করা হয়। আর ১৫ মার্চের জন্য পরিকল্পিত রয়েছে ৪৯টি ফ্লাইট।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ফ্লাইটের মধ্যে অধিকাংশই সৌদি আরবগামী হলেও ওমানের মাস্কাট এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ গন্তব্যেও উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট পরিচালিত হয়েছে।

সামগ্রিকভাবে ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোট ৫৩৯টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগ।

  • ফ্লাইট বাতিল
  • বিদেশযাত্রা
  • মধ্যপ্রাচ্য
  • মধ্যপ্রাচ্য সংকট
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর