বাংলাদেশিদের জন্য এশিয়ার আরও একটি নতুন দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ যুক্ত হলো। এখন থেকে তিমুর-লিসতে ভ্রমণে বাংলাদেশের কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের আর ভিসা নিতে হবে না।
সম্প্রতি দু দেশের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে ভিসা অব্যাহতির চুক্তি করছে।
