উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বাড়িয়ে নতুন মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)
চলতি ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর জন্য জেট ফুয়েলের মূল্য লিটারপ্রতি ০ দশমিক ৬২৪৬ মার্কিন ডলার থেকে সামান্য বাড়িয়ে ০ দশমিক ৬২৫৭ ডলার করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই মূল্যহার ঘোষণা করে।
এর আগে জানুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১০৪ টাকা ৬১ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে লিটারপ্রতি জেট ফুয়েলের মূল্য ৬৮ সেন্ট থেকে কমিয়ে ৬২ সেন্ট নির্ধারণ করা হয়।
