চট্টগ্রাম বিমানবন্দরে আজও ৪ ফ্লাইট বাতিল

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে। শুক্রবার (১৩ মার্চ) দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে বন্ধ এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ থাকায় কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, আজ ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত মোট ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২টি আগত (অ্যারাইভাল) এবং ২টি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট রয়েছে।

তবে একই সময়ে মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন এয়ারলাইনসের ৭টি আগত ফ্লাইট এবং ৮টি বহির্গামী ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

এদিকে জেদ্দা, মদিনা ও মাস্কাট রুটের ফ্লাইট বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজকের ৪টি ফ্লাইটসহ মোট ১০৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

 

 

 

 

 

  • ফ্লাইট বাতিল
  • বিদেশযাত্রা
  • মধ্যপ্রাচ্য
  • মধ্যপ্রাচ্য সংকট
  • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর