এবার ভারতীয়দের ভিসা সীমিত করলো বাংলাদেশ!

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

সম্প্রতি বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর অপপ্রচার। এরই প্রেক্ষিতে বাংলাদেশের ভিসা সীমিত করা হয়েছে ভারতীয়দের জন্য। এই প্রথম এমন শক্ত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে এই নির্দেশ কার্যকর শুরু করেছে করেছে কলকাতা হাইকমিশন। মিশন সূত্র জানায়, ঢাকা থেকে ভিসা দেয়া কমানোর নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্য নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে।

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনার পর, সেখানে কনসুলার সেবা স্থগিত করেছে বাংলাদেশ সরকার। যার ফলে ভারতীয়দের ভিসা দেয়ার সব প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয় । বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে। এছাড়া ত্রিপুরায় হামলার ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করার পাশাপাশি তিনজন পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে যানা যায়, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে দিল্লি ও আসামের ক্ষেত্রেও এই ধরনের নির্দেশ আসতে পারে।

গত বুধবার কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো: আশরাফুল রহমান ও ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। নির্দেশ মোতাবেক তারা ঢাকায় ফিরেছেন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ৫০ বছরের এই সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে এখন সবচেয়ে বৈরী অবস্থা চলছে যারই বহিঃপ্রকাশ এমন নির্দেশনা।

সম্প্রতি রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হলে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বাড়তে থাকে। অপপ্রচারে সাড়া দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ হন সে দেশের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের উগ্রপন্থী সদস্যারা। বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ হতে থাকে ভারতরের বিভিন্ন স্থানে।

গত ২ ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় হিন্দুত্ববাদী সমিতির সদস্যরা। বিক্ষভের একপর্যায়ে সহকারী হাইকমিশনের ভেতরে হামলা করে উগ্রবাদীরা। সেসময় বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। এরই ধারাবাহিকতায় হাইকমিশন ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় দুর্বিত্তরা। পাশাপাশি মুম্বাই ও কলকাতা হাইকমিশনের সামনেও বিক্ষোভ করে হিন্দুত্ববাদীরা।

এসব ঘটনার প্রেক্ষিতে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। আগরতলার ঘটনায় বাংলাদেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার চাওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে ভারতবিরোধী প্রতিবাদসভা ও মিছিল অনুষ্ঠিত হয়।

  • Checkinbd
  • ইন্ডিয়ান ভিসা
  • বাংলাদেশী ভিসা