বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকাগামী ৫টি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে। এর মধ্যে রয়েছে ২টি আন্তর্জাতিক ও ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট ।
ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো হলো- ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা রুটের অভ্যন্তরীন ফ্লাইট, সিঙ্গাপুর-ঢাকা ও মালে (মালদ্বীপ)-ঢাকা রুটের আন্তর্জাতিক ফ্লাইট। নভোএয়ারের সৈয়দপুর-ঢাকা রুটের অভ্যন্তরীন ফ্লাইট।
এছাড়া এয়ার অ্যাস্ট্রা’র চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটও বৈরি আবহাওয়ার কারণে পুনরায় চট্টগ্রামে ফিরে এসেছে।
