যাত্রীসেবা দেখতে মধ্যরাতে বিমানবন্দরে প্রতিমন্ত্রী

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম ও চলমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রতিমন্ত্রীকে বিমানবন্দরের দৈনন্দিন কার্যক্রম, যাত্রীসেবা এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।

এ সময় প্রতিমন্ত্রী বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রাসংক্রান্ত সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে চান। তিনি যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা এবং অবকাঠামোগত কার্যক্রমের বিভিন্ন দিক নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের জন্য আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমানবন্দরের সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও দক্ষ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব বিমানবন্দর হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সবাইকে ধন্যবাদ জানান।

  • বিমানবন্দর
  • বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর