রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত চার দিনে মোট ১৩১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ (২৩৫৯ LT পর্যন্ত) বিভিন্ন এয়ারলাইন্স তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করে।
দিনভিত্তিক বাতিলের চিত্র:
২৮ ফেব্রুয়ারি ২০২৬ (২৩৫৯ LT পর্যন্ত): ২৩টি
০১ মার্চ ২০২৬ (০০০০ LT পরবর্তী): ৪০টি
০২ মার্চ ২০২৬ (০০০০ LT পরবর্তী): ৪৬টি
০৩ মার্চ ২০২৬ (০০০০ LT পরবর্তী): ২২টি
৩ মার্চ যেসব এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করেছে সেগুলো হলো:
QR – কাতার এয়ারওয়েজ: ৪টি
EK – এমিরেটস: ৪টি
GF – গালফ এয়ার (বাহরাইন): ৪টি
FZ – ফ্লাইদুবাই: ৪টি
KU – কুয়েত এয়ারওয়েজ: ২টি
J9 – জাজিরা এয়ারওয়েজ (কুয়েত): ৪টি
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ফ্লাইট বা টিকিট রিশিডিউলের ব্যবস্থা করতে বলা হয়েছে।
এদিকে হঠাৎ করে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি দেখা দিয়েছে। বিমানবন্দর এলাকায় অতিরিক্ত সহায়তা ডেস্ক স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
এ পর্যন্ত চার দিনে মোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১টি।
