নির্বাচনকে কেন্দ্র করে ১৫ জানুয়ারি থেকে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ মাস আগে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি যেন না হয়, সে লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ সময় অন-অ্যারাইভাল ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এর মাধ্যমে নির্বাচনী সময়ে অপ্রয়োজনীয় ও সন্দেহজনক বিদেশি উপস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

  • নির্বাচন
  • ভিসা অন অ্যারাইভাল