যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা সংস্থা বোয়িং কোম্পানি থেকে ১৪ টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব উড়োজাহাজ কিনতে ব্যয় হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে মোট ৪৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল। তবে আপাতত ১৪ টি উড়োজাহাজ কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে বলেও জানান তিনি। চুক্তি স্বাক্ষরের পর এর বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা শেখ বশীরউদ্দিন।
