১৪০ যাত্রী নিয়ে করাচি থেকে ঢাকায় ফিরল বিমান

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ১৪০ জন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে। গতকাল শুক্রবার ঢাকা-করাচি-ঢাকা রুটের ফিরতি বিমানটি দেশে ফিরে।

নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পর বিমানটি করাচি বিমানবন্দর ছেড়ে আসে। জানা যায়, ফ্লাইট বিজি ৩৪২ নির্ধারিত সময় দুপুর ১১টা ৫৯ মিনিটে ছাড়ার কথা থাকলেও এটি দুপুর ১টা ১৪ মিনিটে উড্ডয়ন করে।

ফ্লাইটটি ছাড়ার সময় পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এর কর্মকর্তারা এবং বিমানের স্থানীয় স্টাফরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-করাচি রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করে। এর মধ্যে প্রথম ইনবাউন্ড ফ্লাইট বৃহস্পতিবার করাচিতে পৌঁছায়, আর রিটার্ন ফ্লাইট শুক্রবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

  • ঢাকা-করাচি ফ্লাইট
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স