মধ্যপ্রাচ্য সংকটে এখন পযর্ন্ত বাতিল ৩০০ ফ্লাইট

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ মাস আগে

নিরাপত্তা সংকটে  গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

রোববার (৭ মার্চ) ২৬টিসহ গত নয় দিনে শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি ও ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়।

রবিবার (৮ মার্চ) মধ্যরাতের পর থেকে আজ এখন পর্যন্ত  এয়ার অ্যারাবিয়ার ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের  ৪টি, জাজিরার ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, গালফ এয়ারের ২টি,  ফ্লাইদুবাইয়ে ২টি, এবং সৌদিয়া এয়ারলাইনসের ২টি সহ মোট ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইট ৩০০টি।

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • মধ্যপ্রাচ্য সংকট
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর