ঢাকা-কক্সবাজার রুটে দিনে ৪ টি ফ্লাইট চালাবে এয়ার অ্যাস্ট্রা

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ দিন আগে

ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশের সর্বকনিষ্ঠ বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। আগামী ২৭ জুন থেকে সংস্থাটি এই রুটে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনা করবে তাঁরা।

প্রতিষ্ঠানটির প্রকাশিত নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে কক্সবাজারগামী ফ্লাইটগুলো সকাল ৭টা ১০ মিনিট, সকাল ১১টা, দুপুর ১টা ১৫ মিনিট এবং বিকেল ৪টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। অপরদিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ফ্লাইটগুলো পরিচালিত হবে সকাল ৮টা ৪০ মিনিট, দুপুর ১২টা ৩০ মিনিট, দুপুর ২টা ৪৫ মিনিট এবং সন্ধ্যা ৬টায়।

এয়ার অ্যাস্ট্রা জানিয়েছে, পর্যটকদের ভ্রমণ পরিকল্পনায় আরও বেশি নমনীয়তা ও সুবিধা দিতে ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে। এতে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজারে যাতায়াত আরও সহজ হবে।

একমুখী ভাড়া শুরু হচ্ছে ৫ হাজার ৮৪৯ টাকা থেকে বলে জানায় এয়ার অ্যাস্ট্রা। যাত্রীরা এয়ার অ্যাস্ট্রার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং করতে পারবেন।

 

 

  • travel based first digital media
  • এয়ার অ্যাস্ট্রা
  • কক্সবাজার
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া