সময় বাড়লো আকাশবাড়ি হলিডেজ’র মেলার, এখনও গাড়ি জেতার সুযোগ

লেখক: তৌফিকুল ইসলাম আশিক
প্রকাশ: ১ বছর আগে

রাজধানীর বনানীতে অনুষ্ঠিত হচ্ছে আকাশবাড়ি হলিডেজের বার্ষিক ট্রাভেল অ্যান্ড স্টাডি ফেয়ার। এবার দর্শনার্থীদের বিপুল সাড়ায় একদিন বাড়ানো হয়েছে এই মেলা। পূর্বনির্ধারিত ২৯ ও ৩০ নভেম্বরের পাশাপাশি মেলা চলবে রবিবার (১ ডিসেম্বর) পর্যন্ত। আয়োজকদের মতে, দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ও অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেলায় অংশ নিয়ে এখনো রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। গ্র্যান্ড প্রাইজ হিসেবে রয়েছে একটি প্রাইভেটকার। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি মোটরসাইকেল। এছাড়াও মেলায় দেওয়া হচ্ছে অসংখ্য চমকপ্রদ পুরস্কার, যার মধ্যে রয়েছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণের টিকিট, টেলিভিশন,মাইক্রোওয়েভ ও আকর্ষণীয় গিফট বক্স।

মেলার বিশেষ সুযোগসুবিধার মধে থাকছে বিভিন্ন ভ্রমন প্যাকেজে বড় ছাড়। মেলায় থাকছে ১০০টিরও বেশি আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে ৫০%-৬০% পর্যন্ত মূল্যছাড়। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে আকাশবাড়ি হলিডেজের সিইওর সঙ্গে চীন, জাপান এবং ইউরোপ ভ্রমণের এক্সক্লুসিভ প্যাকেজ।


বিদেশে পড়াশোনায় আগ্রহীদের জন্য রয়েছে আকর্ষণীয় সুযোগ। চীনে পড়াশোনায় আগ্রহীদের জন্য থাকছে ১,৫০,০০০ টাকায় বিমান ভাড়া, বাসস্থান ও মাসিক উপবৃত্তিসহ ১০০% স্কলারশিপ। লিথুয়ানিয়ায় ৩০০ শিক্ষার্থী ইতিমধ্যেই TRP (Temporary Residence Permit) পেয়েছেন। পাশাপাশি থাকছে সার্ভিস চার্জে ৩০% ছাড়।

মেলায় উপস্থিত ৫০ জনেরও বেশি বিশেষজ্ঞ কনসালটেন্ট থেকে বিনামূল্যে পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। আগামীকাল বনানীর আকাশবাড়ি হলিডেজ কমপ্লেক্সে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা।

  • আকাশবাড়ি
  • আকাশবাড়ি হলিডেজ
  • ট্রাভেল মেলা