থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়: বিমান প্রতিমন্ত্রী

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ২ ঘন্টা আগে

থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ের সব অভিযোগ তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পতিত আওয়ামী সরকারের সময় থার্ড টার্মিনাল প্রকল্পে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারা ভুয়া ভেরিয়েশন করেছে, কত টাকা অনিয়ম বা আত্মসাৎ হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত- সব খতিয়ে দেখা হবে।

প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিষয় নিয়ে কোনো অ্যামিকেবল সেটেলমেন্ট হবে না। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • থার্ড টার্মিনাল
  • বিমান প্রতিমন্ত্রী
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর