দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। এই চুক্তির ফলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীরা সারা দেশের সনি-র্যাংগস শোরুম থেকে টিভি, ফ্রিজ, এসি ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে চলমান অফারের পাশাপাশি অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।
প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সে ভ্রমণকারী যাত্রীদের বোর্ডিং পাসের সঙ্গে একটি বিশেষ ডিসকাউন্ট কুপন প্রদান করা হবে। ওই কুপন ব্যবহার করে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত সনি-র্যাংগসের শোরুম থেকে কেনাকাটায় এই বিশেষ ছাড় উপভোগ করা যাবে।
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস এম. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. জানে আলম এবং জেনারেল ম্যানেজার ও হেড অব রিটেইল সেলস কে. এম. মোসাদ্দেক উল্লাহ (মুন্না)। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, গ্রাহকদের জন্য ভবিষ্যতেও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে আরও আকর্ষণীয় অফার ও বিশেষ সুবিধা চালুর উদ্যোগ অব্যাহত থাকবে।
