বিমানকে শুভেচ্ছা জানালো ইউএস বাংলা এয়ারলাইন্স

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ মাস আগে

রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের’ ৫৪ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এক শুভেচ্ছা বার্তায় ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়,  আকাশপথে গর্বের সঙ্গে জাতীয় পতাকা বহনের ৫৪ বছর পূর্তি উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে আগামী দিনগুলোতে ধারাবাহিক সাফল্য ও নিরাপদ যাত্রার প্রত্যাশা ব্যক্ত করেছে ইউএস-বাংলা।

উল্লেখ্য, ১৯৭৪ সালের ৪ জানুয়ারি যাত্রা শুরু করে জাতীয় পতাকাবাহী ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।’

  • ইউ-এস বাংলা এয়ারলাইন্স
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স