ঢাকা–সিলেট রুটে এয়ার অ্যাস্ট্রার অনলাইন টিকেট বুকিংয়ে ছাড়

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১ মাস আগে

ঢাকা–সিলেট রুটে এয়ার অ্যাস্ট্রার অনলাইন টিকেট বুকিংয়ে ছাড়

ঢাকা–সিলেট ও সিলেট–ঢাকা রুটে দৈনিক ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা।

সংস্থাটির প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে সিলেটগামী ফ্লাইট সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে রাত ৮টা ৩০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। অপরদিকে সিলেট থেকে ঢাকাগামী ফ্লাইট রাত ৮টা ৫৫ মিনিটে যাত্রা শুরু করে রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করে।

এয়ার অ্যাস্ট্রা জানিয়েছে, যাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করতে তাদের নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিংয়ে ১২ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। নির্ধারিত প্রোমো কোড AIRASTRA12 ব্যবহার করে এই ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

  • এয়ার অ্যার্স্ট্রা
  • ছাড়
  • টিকিট