এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার পরিদর্শন করলো সুবিধা বঞ্চিত শিশুরা

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে  বিমান বাংলাদেশ এয়ালাইন্স লিমিটেড এর উদ্যোগে সরকারি শিশু পরিবার থেকে আগত সুবিধা বঞ্চিত শিশুদের বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেইনিং সেন্টার (বিএটিসি) পরিদর্শন করানো হয়।৪ আগস্ট ( সোমবার)  শিশুদের বিএটিসি এর মিনি হ্যাঙ্গার পরিদর্শন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংক্রান্ত তথ্য চিত্র প্রদর্শন এবং দুপুরের বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) থেকে খাবার পরিবেশন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিমান বাংলাদেশ এয়ালাইন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ড. মোঃ সাফিকুর রহমান। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর উর্ধতন কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুদের বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেইনিং সেন্টার এর এয়ারলাইন্স সংকান্ত বিভিন্ন কর্মশালা ও ট্রেইনিং এ অংশ গ্রহণ করে ভবিষ্যতে তাদের এয়ারলাইন্স সেবায় নিয়োজিত করার লক্ষ্যে গড়ে তোলার বিষয়টি আলোচিত হয়।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স