ছুটি কক্সবাজার-এর শুভেচ্ছা দূত হলেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে ছুটি কক্সবাজার-এর শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। এ উপলক্ষে গতকাল অনুষ্ঠিত হয় এক জমকালো স্বাক্ষর অনুষ্ঠান (Signing Ceremony), যেখানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছুটি গ্রুপের কো-ফাউন্ডার ও ছুটি কক্সবাজার-এর চেয়ারম্যান মুহাম্মদ তারিক মাহমুদ, কো-ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোঃ মিজানুর রহমান, কো-ফাউন্ডার ও ডিরেক্টর ফয়সাল আল আসাদুজ্জামান এবং কো-ফাউন্ডার ও ডিরেক্টর আব্দুল্লাহ আল হারুন শরীফ।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছুটি গ্রুপের ডিরেক্টর তামান্না মীম, ছুটি কক্সবাজার-এর ডিরেক্টর আসফিয়া খাতুন মিলি, ছুটি রিসোর্ট গাজীপুর-এর ডিরেক্টর সারফুদ্দিন মাসুম, ছুটি কক্সবাজার-এর ডিরেক্টর রাশেদ মোর্শেদসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “ছুটির গল্প” শীর্ষক আয়োজন। এদিন সফলভাবে রেকর্ড করা হয় ছুটি কক্সবাজার-এর নতুন পডকাস্ট শো “ছুটির গল্প”-এর প্রথম এপিসোড। পাশাপাশি পুরো অনুষ্ঠানকে সুরের আবহে প্রাণবন্ত করে তোলেন দেশের সুপরিচিত কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন।

ছুটি কক্সবাজার কর্তৃপক্ষ জানায়, দেশের সংস্কৃতি ও পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই জনপ্রিয় এই অভিনয়শিল্পী দম্পতিকে শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত করা হয়েছে। তাঁদের উপস্থিতি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মূল্য ও দর্শকদের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

  • কক্সবাজার
  • ছুটির গল্প
  • ভ্রমণ