২৪ জনের গ্রুপ নিয়ে শিনজিয়াং ভ্রমণ, উইঘুরদের জীবন ও সংস্কৃতি দেখার সুযোগ
চীনের উইঘুর মুসলিমদের জনপদ শিনজিয়াং ভ্রমণের আয়োজন করেছে বেঙ্গল ভিস্তা’ । ২৪ সদস্যের একটি গ্রুপ নিয়ে আয়োজিত এই ভ্রমণে অংশগ্রহণকারীরা উইঘুরদের জীবনযাপন ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি শিনজিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।
ভ্রমণসূচিতে সিল্ক রোডের প্রাচীন শহর কাশগর এবং উরুমচির তিয়ানশান লেক-সহ শিনজিয়াংয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান অন্তর্ভুক্ত থাকবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্যুরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই প্রায় ১০ জন তাদের বুকিং নিশ্চিত করেছেন। আগামী অক্টোবরের শেষ সপ্তাহের দিকে ট্যুরটি শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে গ্রুপটিতে আরও ১৪ জন যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।
প্রায় ১১ থেকে ১২ দিনের এই লাক্সারি ট্রিপে থ্রি-স্টার ও ফোর-স্টার মানের হোটেলে থাকার ব্যবস্থা থাকবে। প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৪৯০ মার্কিন ডলার।
আয়োজকরা জানিয়েছেন, বিস্তারিত আইটেনারারি ও অন্যান্য তথ্যসহ শিগগিরই ট্যুরটির চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। আগ্রহীদের এ ভ্রমণের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
