ঈদের দিন যাত্রীসেবার মান দেখতে বিমানবন্দরে মন্ত্রী

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

ঈদের দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবার মান ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা)। শনিবার (২১ মার্চ) তিনি বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

​পরিদর্শনকালে মন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে করণীয় সম্পর্কে আলোচনা করেন।

​পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এদিন বিমানবন্দরে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মন্ত্রী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নিজ হাতে মিষ্টি বিতরণ করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেন এবং তাদের ঈদযাত্রা যেন নির্বিঘ্ন ও আনন্দময় হয়, সেই কামনা করেন।

​মন্ত্রীর এই পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক।

​এছাড়া আরও উপস্থিত ছিলেন বেবিচক-এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবালসহ বেবিচক-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

​পরিদর্শন শেষে মাননীয় মন্ত্রী বিমানবন্দরের বর্তমান সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মানে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও যাত্রীসেবার এই ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর