থার্ড টার্মিনাল দ্রুত চালু করতে জাইকার সহায়তা চাইলো বাংলাদেশ

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ১ মাস আগে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।

সোমবার (৯ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আলোচনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে জাইকার সহযোগিতার বিষয়েও কথা হয়। এ সময় জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পাশাপাশি দেশের পর্যটন খাতের উন্নয়নে জাইকার পক্ষ থেকে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করা হয়।

  • travel based first digital media
  • জাইকা
  • থার্ড টার্মিনাল
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর