দেশের বিমানবন্দরগুলোকে গেটওয়ে বানাতে চান নতুন বিমান ও পর্যটন উপদেষ্টা

লেখক: Md Rahad Ali Sarker
প্রকাশ: ১ বছর আগে

নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও অধীনস্থ বিভাগ সমূহের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় কালে নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন,আলোকিত আগামীর পথে এখনই পা ফেলতে হবে, কারণ সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সম্ভাবনাময় স্বদেশ রেখে যেতে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও ন্যায়পরায়নতার সাথে কাজ করতে হবে।

এছাড়াও তিনি আরো বলেন, আকর্ষণীয় পর্যটন গম্তব্য হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে প্রথমে ডোমেস্টিক ট্যুরিজমের বিকাশে গুরুত্ব দিতে হবে এজন্য পর্যটন স্পটগুলোর উন্নয়ন, সেবার মান বৃদ্ধি করতে হবে। বিমানবন্দরকে চমৎকার গেটওয়ে হিসেবে সাজাতে হবে।

এর আগে গত ১৫ এপ্রিল শেখ বসিরউদ্দীন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিযুক্ত হন। তিনি বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়েরও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • বিমানবন্দর