অগ্নিকাণ্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম বিমানবন্দরে মহড়া অনুষ্ঠিত

লেখক: মোঃ রাহাদ আলী সরকার
প্রকাশ: ৩ মাস আগে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ড পরিস্থিতি সামাল দিতে সফল মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর)   বিমানবন্দরে নিয়োজিত জনবল, যানবাহন ও ইকুইপমেন্ট এর কার্যকারিতা ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে স্থানীয়ভাবে বিমানবন্দরের কার্গো ওয়ার হাউস সংলগ্ন স্থানে একটি মাঝারি স্কেলের এই অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদরদপ্তরের নির্দেশনা অনুযায়ী এতে অংশ নিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার শাখা, বিমানবন্দর এভসেক, এপিবিএন, বাংলাদেশ বিমানবাহিনী, নৌ বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম, অত্র বিমানবন্দরের মেডিকেল টিম সহ অন্যান্য অংশীজন।

এসময় মহড়ায় স্ক্রিপ্ট এর অংশ হিসেবে কার্গো ওয়ার-হাউস সংলগ্ন স্থানে থাকা পরিত্যক্ত ময়লাতে আকস্মিক ধরে যাওয়া আগুন মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ার উপক্রম হয়। এমতাবস্থায় বিমানবন্দর কন্ট্রোল টাওয়ার সংশ্লিষ্ট সকল অংশীজনকে আগুন লাগার বিষয়টি অবহিত করলে বিমানবন্দর ফায়ার টিম, বাংলাদেশ বিমানবাহিনী, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহ অন্যান্য অংশীজন রা ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, বিমানবন্দরের স্যাটো জনাব সাধন কুমার মহন্ত; সহকারী পরিচালক(ফায়ার) জনাব আব্দুল্লাহ আল মমিন সহ বিমানবন্দরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

  • শাহ আমানত বিমানবন্দর