২০২৭/২৮ সিজন থেকে লিভারপুল এফসির প্রধান স্পনসর টার্কিশ এয়ারলাইনস

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেশে ফ্লাইট পরিচালনা করা বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস আগামী ১ জুন ২০২৭ থেকে লিভারপুল ফুটবল ক্লাবের ‘মেইন ক্লাব পার্টনার’ হিসেবে যুক্ত হতে যাচ্ছে। ২০২৭/২৮ সিজনের শুরু থেকে লিভারপুলের পুরুষ, নারী ও একাডেমি দলের জার্সির সামনে টার্কিশ এয়ারলাইনসের লোগো শোভা পাবে।

এই চুক্তির মাধ্যমে লিভারপুল ফুটবল ক্লাবের বাণিজ্যিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ ১৭ বছর পর ক্লাবটির মূল স্পনসরশিপের ক্ষেত্রে এটিই প্রথম পরিবর্তন।

টার্কিশ এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেত ওলমুস্তুর এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে জানান, লিভারপুলের মতো বিশ্বখ্যাত ও ঐতিহ্যবাহী ক্লাবের মূল স্পনসর হতে পেরে তারা আনন্দিত। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন দেশ ও সংস্কৃতিকে এক সুতোয় বাঁধার এই নতুন যাত্রাকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

অন্যদিকে লিভারপুল এফসির চিফ কমার্শিয়াল অফিসার বেন ল্যাটি এই ঘোষণাকে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। একই সাথে তিনি গত ১৭ বছর ধরে ক্লাবের সহযোগী হিসেবে অসাধারণ অবদান রাখার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি উল্লেখ করেন, ২০২৭ সাল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড একটি ‘গ্লোবাল পার্টনার’ হিসেবে লিভারপুল পরিবারের সাথেই যুক্ত থাকবে।

  • এয়ারলাইন্স
  • টার্কিশ এয়ারলাইনস
  • সর্বশেষ