দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউ-এস বাংলা এয়ারলাইন্স ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য অবসরপ্রাপ্ত সামরিক পাইলটদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বৈধ ATPL লাইসেন্স (অগ্রাধিকারযোগ্য), বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট এবং ন্যূনতম ICAO ELP লেভেল-৫ থাকতে হবে। এছাড়া নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ফ্লাইং আওয়ার পূরণ করতে হবে এবং কোনো গুরুতর দুর্ঘটনা বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার রেকর্ড থাকা যাবে না। প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা অপরাধের রেকর্ডও গ্রহণযোগ্য হবে না।
বর্তমানে কোনো বিমান চলাচল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত থাকলে আবেদনপত্রের সঙ্গে অনাপত্তিপত্র (NOC) জমা দিতে হবে।
নিয়োগপ্রাপ্তদের জন্য আকর্ষণীয় বেতন-ভাতা, ATR 72-600 ও Boeing 737-800 উড়োজাহাজ পরিচালনার সুযোগ এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) এবং “Military Pilot Application Form” পূরণ করে ২০ জুন ২০২৬-এর মধ্যে ashish@usbair.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০২৬।
