পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২০ ঘন্টা আগে

দেশের পর্যটন খাতকে গতিশীল ও লাভজনক করতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার দুপুর ২টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনকে একটি লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করতে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে এ খাতে প্রত্যাশিত অগ্রগতি না হলেও বর্তমান সরকার পরিস্থিতি পরিবর্তনে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে পর্যটন কার্যক্রমের ব্যাপক প্রচারণা এবং পর্যটন স্পটগুলোর কৌশলগত ব্র্যান্ডিং জোরদারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দীর্ঘদিন ধরে লোকসানে থাকা হোটেল ও রেস্তোরাঁগুলো চিহ্নিত করে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে সরেজমিন পরিদর্শনের কথাও জানান তিনি। পাশাপাশি, করপোরেশনের বিদ্যমান যানবাহনগুলো পর্যায়ক্রমে ইলেকট্রিক যানবাহনে রূপান্তরের নির্দেশনা দেন।

সভায় বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-এর ইতিহাস, রূপকল্প, অভিলক্ষ্য ও কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানাসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন

  • Checkinbd
  • পর্যটন
  • ভ্রমণ
  • সর্বশেষ