সিলেটকে আন্তর্জাতিক পর্যায়ের পর্যটন ও বিমান যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সিলেটের পর্যটন শিল্পের বিকাশ এবং বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, পর্যটন খাতের উন্নয়নে সরকার একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে, যেখানে সিলেটকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পর্যটন অবকাঠামোর উন্নয়ন, বিমানবন্দরের আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধাগুলোকে বৈশ্বিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
