দেশের বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা তাদের যাত্রীদের জন্য নতুন একটি আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। সরাসরি তাদের অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং করলে যাত্রীরা পাচ্ছেন ১৫ শতাংশ পর্যন্ত ছাড়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ মার্চ ২০২৬ থেকে এই বিশেষ ছাড় কার্যকর হবে। যাত্রীরা বুকিংয়ের সময় AIRASTRA15 প্রোমো কোড ব্যবহার করে এ সুবিধা উপভোগ করতে পারবেন। এই অফারটি কেবলমাত্র অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য, যা গ্রাহকদের সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে উৎসাহিত করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
এয়ার অ্যাস্ট্রার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্দিষ্ট কিছু তারিখ (ব্ল্যাকআউট ডেট) এই অফারের আওতার বাইরে থাকবে এবং অন্যান্য শর্ত প্রযোজ্য হবে।
যাত্রীরা এ সুবিধা পেতে এয়ার অ্যাস্ট্রার মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারেন অথবা সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে টিকিট বুকিং সম্পন্ন করতে পারবেন।
