পাকিস্তান এয়ারলাইন্সের ভাড়া কমছে!

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে
পাকিস্তান এয়ারলাইন্স @ সংগৃহীত

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) আন্তর্জাতিক টিকিটের দাম কমানোর ঘোষণা করেছে । এআরওয়াই নিউজ থেকে এই খবর পাওয়া গিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) পিআইএ – এর আন্তর্জাতিক টিকিটের উপর ফেডারেল এক্সাইজ ডিউটি ​​ (FED) মওকুফের অনুমোদন দিয়েছে। ফলে উল্লেখযোগ্যভাবে এই ভাড়া হ্রাস সম্ভব হচ্ছে।

পিআইএ-এর  স্থানীয় সূত্রগুলি এপিপিকে জানিয়েছে যে, পাকিস্তান সরকারের অনুরোধে ফেডারেল এক্সাইজ ডিউটি মওকুফ মঞ্জুর করা হয়েছিল এবং এর ফলে ভ্রমণকারীদের  যথেষ্ট সুবিধা পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ৩ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। পাশাপাশি আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ভ্রমণকারীদের  টিকিটের দাম ১ লক্ষ ৫ হাজার  টাকা পর্যন্ত কমে যেতে পারে। একইভাবে  ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দূরপ্রাচ্যের ফ্লাইটগুলিতে যাত্রীদের ২ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে।

ফেডারেল এক্সাইজ ডিউটি ছাড়টি শুধুমাত্র আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য। পাকিস্তানের  কর্মকর্তারা জানিয়েছেন অভ্যন্তরীণ বিমান ভ্রমণ এখনও শুল্ক সাপেক্ষে। ২০২৪ সালের ফেডারেল বাজেট পূর্বে বিমান ভ্রমণে FED-তে অতিরিক্ত ৫৬ বিলিয়ন টাকা আরোপ করেছিল। FED মওকুফ ছাড়াও IMF নতুন বিমান ক্রয় বা ইজারার  জন্য ১৮ শতাংশ বিক্রয় কর ছাড় অনুমোদন করেছে।

পাকিস্তান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে (ইউএস) পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) -এর ফ্লাইটগুলি পুনরায় চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদন অনুসারে, পাকিস্তান মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এছাড়াও পাকিস্তান আর্থিক সমস্যাগুলির নিষ্পত্তি করতে প্রস্তুতি নিচ্ছে। FAA-এর সাথে ‘ক্যাটাগরি ওয়ান’ এ ফিরিয়ে আনতে কাজ করছে পাকিস্তান সরকার, যা যুক্তরাষ্ট্রে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার অনুমতি দেবে। ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট স্থগিত করা হয়। তখন পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতি সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করা হতো, যার মধ্যে চারটি নিউইয়র্ক এবং দুটি শিকাগোর  ছিল।

সূত্র : এয়ারআই নিউজ

  • Pakistan Airlines
  • পাকিস্তান এয়ারলাইন্স