৪০ শতাংশ ছাড় দিচ্ছে বাতিক এয়ার

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন রুটের টিকিট কাটলে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড় দিচ্ছে বাতিক এয়ার। সম্প্রতি মালয়েশিয়ান এই এয়ারওয়েজটি এমন ছাড়ের ঘোষণা করেছে।

তবে ৪০ শতাংশ ছাড়ে টিকিট কাটতে যাত্রীকে ৩০ নভেম্বরের মধ্যে টিকিট কাটতে হবে এবং এ বছরের ডিসেম্বরের ১০ তারিখ এর মধ্যে ভ্রমণ ভ্রমণ করতে হবে। বিজনেস ক্লাসের রিটার্ন টিকিটের জন্য সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিটের জন্য সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড় দিবে বাতিক এয়ারলাইন্স। টিকিটের সঙ্গে প্রত্যেক যাত্রী ৩৫ কেজি চেক-ইন লাগেজ ও ৭ কেজি হ্যান্ড লাগেজ নিতে পারবেন।

বাতিক এয়ার ঢাকা থেকে সরাসরি মালয়েশিয়ার কুয়ালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করে । ট্রানজিট সুবিধা ব্যবহার করে মালয়েশিয়া হয়ে বাংলাদেশিদের দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছে এয়ারওয়েজটি।

বাতিক এয়ার ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। আগে এর নাম ছিল মালিন্দো এয়ার। একে বাতিক এয়ার মালয়েশিয়া নামকরণ করা হয় ২০২২ সালের এপ্রিলে। এয়ারলাইন্সটির বহরে বর্তমানে মোট ৪৯টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ২৬টি, ১৭টি বোয়িং ৭৩৭-৮ এবং এয়ারবাস এ৩৩০-৩০০ মডেলের ৬টি।

  • ৪০ শতাংশ ছাড় দিচ্ছে বাতিক এয়ার বিমান টিকেট
  • বিমান টিকেট
  • মালোয়েশিয়ার টিকেট