চট্টগ্রাম রুটে ফ্লাইট বাড়ালো নভোএয়ার

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

যাত্রী চাহিদা বৃদ্ধি ও ভ্রমণ সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২৬ জানুয়ারি ২০২৬ থেকে এই রুটে অতিরিক্ত আরও একটি করে ফ্লাইট পরিচালনা শুরু হবে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। বিদ্যমান সূচি অনুযায়ী, ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। নতুন সংযোজিত ফ্লাইটটি প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকাল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে।

এ বিষয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, চট্টগ্রাম দেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা এবং ভ্রমণ সুবিধার কথা বিবেচনা করেই এই রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নভোএয়ার বর্তমানে চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

  • Novoair
  • চট্টগ্রাম ফ্লাইট
  • ঢাকা-চট্টগ্রাম
  • নভোএয়ার
  • ফ্লাইট