বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হবে নতুন বোয়িং উড়োজাহাজ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা –এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান –এর উড়োজাহাজ কেনার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে ২০৩৪–৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা ৪৭-এ উন্নীত করার সম্ভাব্য রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে নতুন উড়োজাহাজ সংযোজন, বিশেষ করে বোয়িংয়ের বিভিন্ন মডেল কেনার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে।

বর্তমানে বিমানের বহরে মোট ২১টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৬টি বোয়িং নির্মিত। বহরে থাকা বোয়িং উড়োজাহাজগুলোর মধ্যে রয়েছে ছয়টি , চারটি এবং ছয়টি ।

এ ছাড়া স্বল্প দূরত্বের রুটে চলাচলের জন্য বহরে রয়েছে পাঁচটি উড়োজাহাজ।

বৈঠকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার নতুন পরিকল্পনার পাশাপাশি পূর্ববর্তী সরকারের সময়ে নেওয়া উদ্যোগগুলোও পর্যালোচনা করা হয়েছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বহর সম্প্রসারণের মাধ্যমে বিমানের রুট সংখ্যা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

  • এয়ারলাইন্স
  • বিদেশযাত্রা
  • বিমান
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • বোয়িং