নতুন গ্রাউন্ড সার্ভিস এ্যাসিন্টেন্টদের নিয়োগ পত্র প্রদান করলো বিমান

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস এ্যাসিন্টেন্টদের নিয়োগ পত্র প্রদান করা হয়েছে।গত ৮মে বিমানের প্রধান কার্যালয় বলাকা‘য় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৮২ জনকে এ নিয়োগ পত্র প্রদান করা হয়।

এর আগে বহুল প্রচলিত পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ৫৪ হাজার জন প্রার্থী আবেদন করে। লিখিত পরীক্ষায় মোট ১৯৩০ জন প্রার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে ৩৮০ জনকে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৬৯ জন এবং দ্বিতীয় ধাপে ৮২ জনকে নিয়োগ পত্র প্রদান করা হলো। এছাড়া ১২২ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।

বিমান বাংলাদেশ এয়াললাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান চুড়ান্ত ভাবে নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন ‘‘এ পেশায় যারা এসেছেন তাদের প্রধান উদ্দেশ্যই হবে সকল সম্মাণিত যাত্রীর নিরাপত্তা ও সেবার দিকে নজর রাখা। এটি একটি চ্যালেঞ্জিং পেশা। যাত্রীদের প্রতি সন্তোষজনক সেবা ও বিমানের ভাবমূর্তি তথা দেশের সুনাম বজায় রাখার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ উপদেশ দেন। তিনি তাঁর বক্তব্যে নতুন গ্রাউন্ড সার্ভিস এ্যসিন্টেন্টদের তৃতীয় টর্মিনালে সেবা প্রদানের ক্ষেত্রে উন্নত যাত্রীসেবা প্রদান করার জন্য আহবান জানান।’’

উল্লেখ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তৃতীয় টার্মিনালে সম্মাণিত যাত্রীদের অধিকতর সেবা প্রদানের জন্য ইতোমধ্যে প্রায় ৫০০ কোটি টাকার গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট ক্রয় করেছে। এছাড়া ৫০০ কোটি টাকার ইকুইপমেন্ট ক্রয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এছাড়া বিমান ইতোমধ্যে বিমানের বিভিন্ন শাখায় ৩০৪ জন নতুন লোকবল নিয়োগ করেছে। আরও জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স