বৈশ্বিক যোগাযোগ সম্প্রসারণে ড্যাফোডিল ইউনিভার্সিটি-টার্কিশ এয়ারলাইন্স চুক্তি

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৬ ঘন্টা আগে

আন্তর্জাতিক যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে করপোরেট চুক্তি করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। টার্কিশ এয়ারলাইন্সের করপোরেট ক্লাব কর্মসূচির আওতায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে ডিআইইউর রেজিস্ট্রার ড. নাদির বিন আলী এবং বাংলাদেশে তুর্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য ড. মাসুম ইকবালসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রম, প্রাতিষ্ঠানিক প্রয়োজনে বিদেশ ভ্রমণ এবং বৈশ্বিক অংশীদারত্ব সম্প্রসারণে এ চুক্তি সহায়ক হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

  • travel based first digital media
  • টার্কিশ এয়ারলাইন্স
  • ড্যাফোডিল ইউনিভার্সিটি
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া