স্বর্ণা দাসকে মালয়েশিয়া এয়ারলাইন্স বারহাদ (এবি গ্লোবাল সেলস) বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বর্ণা দাস এর আগে এমিরেটস এয়ারলাইন্স হলিডেজ, শ্রীলংকান এয়ারলাইন্স হলিডেজ, গো ফার্স্ট এয়ারলাইন্স এবং জেট এয়ারওয়েজ-এ সেলস, মার্কেটিং, কমিউনিকেশন এবং ই-কমার্সে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এভিয়েশন খাতে তাঁর অভিজ্ঞতা এক দশকেরও বেশি।
মালয়েশিয়া এয়ারলাইন্সে কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়া প্রসঙ্গে স্বর্ণা দাস বলেন, মালয়েশিয়া এয়ারলাইন্স ইতিমধ্যে বাংলাদেশি যাত্রীদের পছন্দের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। বাংলাদেশে এয়ারলাইন্সটির পরিষেবা ও কার্যক্রম আরও যাত্রীবান্ধব করতে আমি আমার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো।
