নভোএয়ারে সিনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ

লেখক: রাইসুল ইসলাম
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট/কাস্টমার সার্ভিস এজেন্ট’ পদে ১৫ জনকে নিয়োগ দেবে। গত ২৫ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগের বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড

পদের নাম: সিনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট/কাস্টমার সার্ভিস এজেন্ট

বিভাগ: এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস

পদসংখ্যা: ১৫টি

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি বিমান সংস্থায় কাজের দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

সুযোগ-সুবিধা

নভোএয়ারের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত কর্মীরা টিএ বিল, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, ওভারটাইম ভাতা ও বিমা সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস রয়েছে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া, কাজের দায়িত্ব ও অন্যান্য বিস্তারিত তথ্য নভোএয়ার লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://thedailycampus.com/other-jobs/271054?fbclid=IwcGRvZgNleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZA8yNzUyNTQ2OTI1OTgyNzkAAR7UWltN4L_aMup_RbDr3IE5lOwBHtAhH4ygGALj5EzM5d19NteODbB_AxsFnQ_aem_drJ3EySepzILj6GcgJdBwA

আবেদনের শেষ তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬।

  • এয়ারলাইন্স
  • কাস্টমার সার্ভিস
  • চাকরি
  • নভোএয়ার
  • ফ্লাইট