ফের চালুর ঘোষণায় নভোএয়ারকে বেবিচক চেয়ারম্যানের অভিনন্দন 

লেখক: চেক ইন ডেস্ক
প্রকাশ: ১০ মাস আগে

বেশকিছু দিন বন্ধ ছিলো বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ফ্লাইট চলাচল।তবে আবার ২১মে ২০২৫ থেকে নভোএয়ার পুনরায় তাদের ফ্লাইট অপারেশন চালু করার জন্য বেবিচক চেয়ারম্যান ও অন্যান্য এয়ারলাইন্স প্রতিনিধিরা নভোএয়ারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

১৫ মে (বৃহস্পতিবার) বিকাল ৪টায় বেবিচক সদরদপ্তরে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি নভোএয়ারকে এই অভিনন্দন জানান। এসময় বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েলের দাম হ্রাস পাওয়ায় যাত্রীদের ভাড়া কমানোর লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া।

তিনি বলেন, জেট ফুয়েলের দাম হ্রাসের ফলে যাত্রীসাধারণ যেন ভাড়ার ক্ষেত্রে এর সুফল পায়, সে বিষয়টি নিশ্চিত করতে এয়ারলাইন্সগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। সভায় উপস্থিত সকল এয়ারলাইন্স প্রতিনিধিরা ঐকমত্য পোষণ করেন এবং জানান, তারা খুব শিগগিরই বিষয়টি বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করবেন।

  • নভোএয়ার