বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার স্বল্প কিস্তিতে কক্সবাজার ভ্রমণের সুযোগ নিয়ে এসেছে। মাত্র ১,৮১৮ টাকা মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে সংস্থাটি। এই বিশেষ অফার চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
এই প্যাকেজটি উপভোগ করতে ন্যূনতম দুই জনের জন্য বুকিং করতে হবে। প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকিট (সব ধরনের ট্যাক্সসহ), সি প্যালেস হোটেলে থাকা, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেল যাতায়াত এবং সেহরি অথবা ইফতার সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
ছয় মাসের কিস্তিতে পরিশোধের ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ বা ফি প্রযোজ্য হবে না। এ সুবিধা দিতে নভোএয়ার দেশের শীর্ষ ২৪টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে, যাদের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই প্যাকেজ কিনতে পারবেন।
ভ্রমণকারীরা প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৫টি হোটেলের মধ্য থেকে পছন্দ অনুযায়ী হোটেল নির্বাচন করতে পারবেন। হোটেল রুমের ধরন অনুযায়ী প্যাকেজের মূল্য পরিবর্তিত হবে। তালিকায় রয়েছে সি প্যালেস, উইনডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস, সীগাল হোটেল, রামাদা, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাসহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় হোটেল।
নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম “স্মাইলস”-এর সদস্যরা প্রতি ভ্রমণে পয়েন্ট অর্জন করবেন, যা নির্দিষ্ট পরিমাণে পৌঁছালে কমপ্লিমেন্টারি টিকিট পাওয়া যাবে। পাশাপাশি, স্মাইলস সদস্যরা বিভিন্ন অংশগ্রহণকারী ব্র্যান্ডের আউটলেটে বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন।
বর্তমানে নভোএয়ার কক্সবাজার ছাড়াও প্রতিদিন চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত জানতে কল করুন ১৩৬০৩ নম্বরে অথবা ভিজিট করুন নভোএয়ারের ওয়েবসাইট www.flynovoair.com
