স্বেচ্ছায় লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

লেখক: শাহানুর রহমান মুকুট
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

লিবিয়ার বিভিন্ন এলাকার ১৭৫ বাংলাদেশি নাগরিক আজ সকাল ৮টায় বুরাক এয়ারের ফ্লাইটে দেশে ফিরে এসেছে। বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এবং লিবিয়ার কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় এই ফেরত প্রক্রিয়া সম্পন্ন হয়।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৩০ জন বেনগাজির গানফুওদা কারাগারে আটক ছিলেন, বাকি ১৪৫ জন ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত, অভাবী ও শারীরিকভাবে অসুস্থ। সকলেই স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

প্রত্যেকটি ফেরত প্রাপ্ত ব্যক্তি মূলত অবৈধভাবে সমুদ্র পথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন এবং মানবপাচারকারীদের প্রলোভনে ইউরোপে অনিয়মিতভাবে যাওয়ার চেষ্টা করেছিলেন। লিবিয়ায় অবস্থানকালে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।মানসিকভাবে বিপর্যস্ত, অভাবী ও শারীরিকভাবে অসুস্থ। সকলেই স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং আইওএম এর প্রতিনিধিরা বিমানবন্দরে ফেরত আসা নাগরিকদের স্বাগত জানান। আইওএম প্রত্যেককে ভ্রমণ ভাতা, খাদ্য সহায়তা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসন নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিরা তাদের দুঃখজনক অভিজ্ঞতা জনসচেতনতা বৃদ্ধির জন্য অন্যদের সঙ্গে শেয়ার করবেন। এছাড়া, লিবিয়ার বিভিন্ন কারাগারে আটক আরও বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান কাজ করছে।

  • travel based first digital media
  • ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া
  • লিবিয়া প্রবাসী