প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়@সম্পাদিত
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “২৫টি রিক্রুটিং এজেন্সির” একটি তালিকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে এসেছে। এই বিষয়ে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (১ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো সতর্ক বার্তায় জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি খবর ছড়িয়েছে—যেখানে বলা হচ্ছে মালয়েশিয়া সরকার বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে। কিন্তু এ ধরনের কোন তথ্য এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানায়নি।
তাই, ভুয়া এসব তালিকা দেখে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
